• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে অভিযান, সরকারি কাজে বাধা দেওয়ায় ১ মাসের কারাদণ্ড


FavIcon
মোঃ মাহাবুব ইসলাম
নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
ছবির ক্যাপশন: পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে অভিযান, সরকারি কাজে বাধা দেওয়ায় ১ মাসের কারাদণ্ড ad728

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পাটগ্রাম উপজেলার করলাটারী এলাকায় বুড়িমারী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় মো. রফিকুল ইসলাম (পিতা: মোহাম্মদ হোসেন), গ্রাম উফারমারা, বুড়িমারী, পাটগ্রামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।